প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভালো শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি, ভেজা কন্ডিশন। এক দিক দিয়ে দেখলে ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো সার্থক আবহাওয়াই পেল বাংলাদেশ। আজ প্রস্তুতি সফরের প্রথম ম্যাচে ভেজা কন্ডিশনে ব্যাটিং করতে নেমে শুরুটাও ভালো করেছে বাংলাদেশ। বিনা উইকেটে ৯ ওভারে তুলেছে ৫৭ রান।

যুক্তরাজ্য থেকে প্রথম আলোর প্রতিনিধি জানিয়েছেন, বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হবে কি না, এ নিয়ে সংশয় ছিল। তবে স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয় ম্যাচটি। যে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ডিউক অব নরফোক একাদশ। সাসেক্সের প্রথা অনুযায়ী সফরকারী দলগুলো এখানে একটি প্রীতি ম্যাচ খেলে এই দলের সঙ্গে।

বাংলাদেশের জন্য অবশ্য প্রীতি ম্যাচের চেয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা মুশফিকুর রহিম তাই হয়তো কিছুটা প্রতিকূল কন্ডিশনেও টসে জিতে ব্যাটিং নিয়েছেন। ব্যাটসম্যানরা সেই চ্যালেঞ্জটা ভালোমতোই সামলাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন