অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে যাচ্ছে ‘মুরাসু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৩টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। একই সময়ে কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০, মোংলা থেকে ১ হাজার ২৪৫ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল এটি।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টার মধ্যে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সোমবার ভোররাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছিল।
সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’ নামটি দিয়েছে ভারত। তামিল ভাষায় শব্দটির অর্থ বিশাল ড্রাম বা রণঢাক, যা প্রাচীনকালে বিশেষ ঘোষণা ও সতর্কবার্তা প্রচারে ব্যবহৃত হতো।

এ জাতীয় আরও খবর

ক্ষমা চেয়েও লাভ হলো না এমবাপ্পের, চীনে বন্ধ রিয়ালের ম্যাচ

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২০ হাজার টাকা ছাড়াল

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম চালু

শ্রমিক আন্দোলনে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ছাড়লে তিন ভাগ হবে এনসিপি: আবু হানিফ

ইউক্রেন-রাশিয়ার অ্যাপে সাইবার হামলা

ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, বাড়ছে মানবিক সংকট

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৪৮

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার মানেই জাতির উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী