প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তসলিমা

news-image

 
নিজস্ব প্রতিবেদক : ভারতে থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তসলিমা নাসরিন। আর সেজন্যে ইতিমধ্যে সরকারের একাধিক জায়গায় বার্তা পাঠিয়েছেন বিতর্কিত এই লেখিকা।

শুধু বিভিন্ন দফতরে বার্তা পাঠানোই নয়, টুইটারেও তসলিমা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। আমাকে কি তাঁর সঙ্গে দেখা করতে দেওযা হবে ? অবশ্যই না। ২৪ বছর ধরে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না তিনি। মৌলবাদীদের ক্রোধের শিকার হয়ে তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। নানা দেশ ঘুরে কলকাতাতে এসে থেকে ছিলেন কিছুদিন। কিন্তু কলকাতাতেও বেশিদিন থাকা হয়নি তাঁর। তবে এখন তিনি কেন্দ্রীয় সরকারের পারমিটের ভিত্তিতে নয়াদিল্লিতে অজ্ঞাতস্থানে বসবাস করছেন। তসলিমা বর্তমানে তাঁর সুইডিশ পাশপোর্ট নিযে চলাফেলা করছেন। বাংলাদেশের পাশপোর্টটি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস নবীকরন করেনি।

তসলিমা বাংলাদেশে প্রবেশের অনুমতির পাশাপাশি তাঁর কিছু ব্যাক্তিগত সমস্যার সুরাহার জন্যই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আগ্রহী। সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, ঢাকার শান্তিনগরে তসলিমার একটি ২ হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। সেটি তিনি বিক্রি করতে বা ভাড়া দিতে পারছেন না। তিনি দেশে না থাকায় কোনও পাওয়ার অব এটর্নি দিতে পারছেন না তাঁর বোনকে। আর তা দেওয়ার জন্যে এবং পাওযার অব এটর্নীতে বাংলাদেশের কোনও কূটনীতিকের সই প্রযোজন। কিন্তু বহু দেশে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেও তিনি সফল হন নি। আর তাই খোদ হাসিনার কাছ থেকেই বিষয়টির সুরাহা চান। তাঁর আশঙ্কা এককোটি টাকার বেশি মূল্যের এই ফ্ল্যাটটি বেদখল হয়ে যেতে পারে। এছাড়া পিতা-মাতা মারা যাবার পর ময়মনসিংহে তাঁদের যে পৈত্রিক সম্পত্তি রয়েছে তা নিযেও তিনি কোনও আইনি সিদ্ধান্ত নিতে পারছেন না।

অবশ্য তসলিমা টুইটারে লিখেছেন, প্রত্যেকেই হাসিনাকে সমর্থনের কথা বলছেন। কিন্তু কেউই তাঁর সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া কিম্বা আমার দেশে ফেরার ব্যাপারে কোনও কথা বলছেন না। তসলিমা আরও লিখেছেন, অশ্লীলতার অভিযোগে ১৯৯৭ সালে শেখ হাসিনা ’আমার মেয়েবেলা’ বইটি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আমি বইটি নিয়ে বহু পুরস্কার পেয়েছি। এবার কি তিনি নিষেধাজ্ঞা তুলে নেবেন ? জানা গিয়েছে, তসলিমা হাসিনাকে একটি চিঠি লিখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই চিঠিতে তিনি জানতে চাইবেন তাঁর দোষ কী? তাঁর আরজি এবার দেশে ফিরতে দেঅয়া হোক। পাশাপাশি তাঁর বইয়ের উপর থেকেঅ সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন