প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা পোস্টে লাইক দেওয়ার সন্দেহে যুবদল নেতা আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে স্ট্যাটাসে লাইক দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজাদ হোসেন (৩৫) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে
তাকে আটক করা হয়। পরে দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে পুলিশ।

আটককৃত আজাদ রতনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার আটকের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, মামুন মুন্সী নামে প্রবাসী এক বিএনপি সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে কটাক্ষ করে তার নিজস্ব আইডি থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। ওই পোস্টে আজাদ লাইক দেওয়ার ঘটনায় ভোরে আজাদকে তার বাড়ি থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।যদি যাচাই বাছাই করে ঘটনার সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম