প্রথম সৌরচালিত রেলগাড়ি চালু করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :প্রথমবারের মতো সৌরশক্তি-চালিত রেলগাড়ি চালু করতে যাচ্ছে ভারত। আর তিন থেকে চার দিন পরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে দেশটির প্রথম সৌরচালিত ওই রেলগাড়ি।ভারতীয় রেলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শাখার জনসংযোগ কর্মকর্তা গোপাল শর্মা জানিয়েছেন, রেলগাড়িটির পরীক্ষামূলক এই যাত্রা যদি সফল হয় তবে এবার তুলনামূলকভাবে কম খরচে রেল যাত্রার আশা করতে পারেন যাত্রীরা।

2016_05_14_19_40_10_fXtRVo8dyTVOhdFL1tqJGjuLc0QKpE_original

 

এরপর যাতে যাত্রী বহনকারী রেলগাড়িও সৌরশক্তিতে চালানো যায় সেই চেষ্টাও চালাচ্ছে রেলমন্ত্রণালয়। ইতিমধ্যেই নয়ডার জ্যাকসন ইঞ্জিনিয়ার্স লিমিটেড সৌরচালিত রেলগাড়ির রেক তৈরি করে ফেলেছে। রেলমন্ত্রণালয় জানায়, সেই রেলে ৬টি কোচ থাকবে।

দিনে প্রায় ১৭ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারছে নতুন এই কোচ। পরীক্ষা সফল হলে পুরো রেলগাড়িকেই সৌরচালিত করার কথা ভাবছে ভারত সরকার। একটি ট্রেন সৌরচালিত হলে বছরে ৯০ হাজার লিটার ডিজেল কম লাগবে এবং ২০০ টন কম কার্বন-ডাই-অক্সাইড নির্গত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম