পেরুতে তুমুল বিক্ষোভ আসন্ন নির্বাচন নিয়ে 

 

আন্তর্জাতিক ডেস্ক :পেরুর সাবেক নেতা আলবার্তো ফুজিমরির মেয়ে ও দেশটির প্রেসিডেন্ট পদ প্রার্থী কিকো ফুজিমরির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার পেরুভীয়। আগামি ১০ এপ্রিল রবিবারের নির্বাচন উপলক্ষে কিকোর ক্যাম্পেইন বন্ধের দাবি করেছেন তারা।বিক্ষোভকারীরা মনে করেন, যদি কিকো ফুজিমরি নির্বাচনে জয় লাভ করেন তাহলে তার বাবার সাঙ্গোপাঙ্গরা আবার পেরুর ক্ষমতায় চলে আসবে।

2016_04_06_17_23_35_PlMovJwZqkRZMj5256fjSdiyuUz3oB_original

কিকোর বাবা আলবার্তো ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের জন্য ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন।মঙ্গলবার প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন পেরুর রাজধানী লিমাতে। তারা কিছুতেই চান না কিকো নির্বাচনে অংশ নেন। কারণ নির্বাচন করলে তার জেতার সম্ভাবনা রয়েছে।

 

আলবার্তো একসময় সামরিক বাহিনীকে দিয়ে অনেক আইন বহির্ভূত কাজ করেছিলেন। কিকো তার নির্বাচনী প্রচারণায় যদিও এই জাতীয় কাজ না করার শপথ করেছেন কিন্তু সাধারন মানুষ তা বিশ্বাস করেনি।তাছাড়া কিকোর বিরুদ্ধে ভোট কেনার দুর্নীতির অভিযোগও উঠেছিল। কিন্তু নির্বাচন কমিশন সেটা খারিজ করে দেয়ায় বিক্ষোভকারীরা কমিশনেরও কঠোর সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম