পুলিশের ধাওয়ায় প্রাণ গেলো ৩ শিশুর

 

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বেলঘড়িয়ায় সিমেন্টবাহী একটি ট্রাককে পুলিশের গাড়ি ধাওয়া করার সময় সড়ক দুর্ঘটনায় তিনটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্য এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবামাধ্যমের খবর।

 

kol

খবরে আরও জানা যায়, এদিন সকালে একটি সিমেন্টবাহী ট্রাককে ধাওয়া করে বেলঘরিয়া ও নিমতা থানার দু’টি জিপ। লরিটি দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলো। পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। সেসময় মঠকল এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারটি শিশুকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা পুলিশের দু’টি জিপে আগুন ধরিয়ে দেয়। জনতা এ ঘটনার পর রাস্তা অবরোধ করে। এ পর্যায়ে বিধাননগর কমিশনারেট থেকে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন‍ার চেষ্টা চালায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম