পুলিশসহ ১১৩ জনের বিরুদ্ধে ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

amaderbrahmanbaria4আন্তর্জাতিক ডেস্ক : লাগাতার দুই বছর ধরে ধর্ষণের শিকার, একজন পুলিস কর্মী সহ ১১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল ১৬ বছরের নাবালিকা। ভারতের দিল্লি থেকে মামলাটি স্থানান্তরিত হল পুনেতে।
মেয়েটির বয়স যখন ১৪, তখনই পশ্চিমবঙ্গ থেকে পুনেতে নিয়ে আসা হয়েছিল ওই নাবালিকাকে। ২০১৪ সালের জানুয়ারি মাসে পুনেতে আসে ওই নাবালিকা। একটি বিউটি পার্লারে কাজ করার কথা বলেই নিয়ে আসা হয় তাকে।

প্রথম দিকে সব স্বাভাবিক চললেও দুই মাস পর থেকেই দেহ ব্যবসায় ঠেলে দেওয়া হয় ওই নাবালিকাকে। অনিচ্ছা থাকলেও জোর করে নানা সময়ে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে যৌন সহবাস করতে হয়ত তাকে। টানা দুই বছর এই নারকীয় অত্যাচারের শিকার হয় ১৬ বছর বয়সী এই নাবালিকা।

এরপর পুনে থেকে কোনও ভাবে জীবন বাঁচিয়ে দিল্লিতে পালিয়ে আসে সে। সেখানেই নিজের অভিজ্ঞতা ও নিজের ওপর অত্যাচারের কথা পুলিসকে জানায় ওই নাবালিকা। সমস্ত কথা শোনার পর পুলিস ১১৩ জনের বিরুদ্ধে করে এবং অভিযুক্ত এক পুলিস কর্মীর বিরুদ্ধেও দায়ের করা হয় আফআইআর। এই ঘটনায় পুলিস একজনকে গ্রেফতারও করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম