পিএসএলে আজ আবার মাঠে নামবেন সাকিব-তামিম

12650938_1706606802930843_764790956885564266_nস্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আবার মাঠে নামছে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর আগে পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে সাকিব ও তামিমের নৈপূণ্যে ম্যাচ জিতে সাকিবের করাচি কিংস ও তামিমের পেশোয়ার জালমি। আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের করাচি কিংস। আর রাত ১০টায় লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের পেশোয়ার জালমি।
সাকিবের করাচি প্রথম ম্যাচে লাহোরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। সাকিব আল হাসানের অল-রাউন্ডিং পারফর্মেন্সে জয় পায় করাচি। সাকিব ব্যাট হাতে ৩৫ বলে ৫১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন আর বল হাতে ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট নেন। তামিম ইকবালের পেশোয়ার জালমি প্রথম ম্যাচে ইসলামাবাদ উইনাইটেডকে ২৪ রানে হারিয়েছে। পেশোয়ারে হয়ে ব্যাট হাতে তামিম ইকবাল ৫১ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম