পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে চলাকালীন ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে চলাকালীন ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স স্বাক্ষর করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের পক্ষে সংস্থাটির মহাসচিব এতে স্বাক্ষর করবেন। সে লক্ষ্যে আজ মন্ত্রিসভায় চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন