নোমানী মাঠে ঈদের নামাজ পড়লেন সাকিব

photo-1473753194মাগুরা প্রতিনিধি : স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে এবারই প্রথম মাগুরায় ঈদ উদযাপন করছেন সাকিব আল হাসান। বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতেই জাতীয় দলের অনুশীলন শেষে গত শুক্রবারই নিজের জন্মস্থানে চলে যান তিনি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মাগুরার নোমানী মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

আজ মঙ্গলবার বাবা মাশরুর রেজা ও স্বজনদের সঙ্গে নিয়ে সাকিব ঈদের নামাজ আদায় করেন।

এই জামাতে জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলার সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। জামাত পরিচালনা করেন মাগুরা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ রইস উদ্দিন।

জামায়াতে মানবকল্যাণের পাশাপাশি দেশ ও জাতির শান্তি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী