না ফেরার দেশে চলে গেল সেই মেয়েটি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে না ফেরার দেশে চলে গেল সেই মেয়েটি। এ সেই মেয়ে, যাকে নিয়ে ভারতীয় মিডিয়া এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করা হয়েছে।দুই দিন আগে মেয়েটি ধর্ষিত হয় এবং ধর্ষক তার গায়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। দুই দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে চলে বুধবার চির বিদায় নিয়েছে সে।

Gril1457525788

 

ভারতের রাজধানী নয়াদিল্লির পাশে গ্রেটার নইডার তিগরি গ্রামে সোমবার নিজেদের বাড়ির ছাদে এক প্রতিবেশীর ধর্ষণের শিকার হয় ১৬ বছর বয়সি মেয়েটি।সন্দেহভাজন ধর্ষক হিসেবে অজয় শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অজয় শর্মা মেয়েটিকে তাদের বাড়ির ছাদে দেখা করতে বলে। দেখা করতে গেলে লোকটি তাকে ধর্ষণ করে এবং তার গায়ে আগুন লাগিয়ে দেয়।

 

 

এদিকে অজয় শর্মার নামে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে নইডা পুলিশ।মেয়েটির মৃত্যুর পর অসন্তোষ ছড়িয়ে পড়েছে তিগরি গ্রাম ও আশপাশের অঞ্চলে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ধর্ষণকাণ্ডে অন্য কারো ভূমিকা আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম