নাসিরনগরে নবাগত ইউএনও বি.এম মশিউর রহমানের যোগদান

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ইউএনও বি.এম মশিউর রহমান। আজ বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও)বি.এম মশিউর রহমান যোগদান করে দায়িত্ব বুঝে নিয়ে প্রথম অফিস করেছেন।

প্রথম কার্য দিবসের দিনে নবাগত নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমানের সাথে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করে ফুল দিয়ে বরন করে নেন। পরে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করে ২৭তম ব্যাচের বিসিএস (প্রশাসন)ক্যাডারে ২০০৮ সালে সুনামগঞ্জে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। ঝালকাঠির সন্তান এই কর্মকর্তা ২০১৫ সালে ইউএনও হিসাবে মাটিরাঙ্গা উপজেলায় এই প্রথম যোগদান করেন ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম