নাশকতার ২ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

news-image

আদালত প্রতিবেদক : নাশকতার দু’টি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় তিনি এ আবেদন করেন। আবেদনে মামলার অভিযোগপত্র আমলে নেয়ার আদেশ বাতিল চাওয়া হয়েছে। পাশাপাশি মামলার কার্যক্রমের উপরও স্থগিতাদেশ চেয়েছেন।

আগামী রবিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে। ২০ দলীয় জোটের হরতাল চলাকালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে নগরীর দারুস সালাম থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।

গত ১০ আগস্ট ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এই অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন