নারায়ণগঞ্জে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৭টায় ফতুল্লার পাগলা শাহীবাজারে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুক্তার হোসেন ওরফে কিলার মুক্তার (৪২) ও তার দেহরক্ষী মানিক ওরফে কিলার মানিক (৪০)। মুক্তার ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে দাবি পুলিশের।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, ডিবির একটি টিম পাগলা শাহীবাজার এলাকায় মাদক জব্দ ও সন্ত্রাসী গ্রেফতার করতে গেলে তাদের উপর চড়াও হয় তারা। দুইপক্ষের গুলিবিনিময়ে ডিবির এক এএস আই গুলিবিদ্ধ হয়। আর ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। সেখান থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও সাত রাউন্ড  ‍গুলি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন