নবীনগরের সাবেক প্রধান শিক্ষকের ইন্তেকাল

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বড়াইল উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বড়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বড়াইল ঈদগাহ এর ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ মাহফুজ সরকার (৭৫) গত রবিবার দিনগত গভীর রাতে জেলা শহরের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না———-রাজেউন)।

তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তিনি বড়াইল গ্রামের সরকার বাড়ির মরহুম মলাই সরকার এর ভাই মরহুম আব্দুল হক সরকার ওরফে কালা মিয়ার পুত্র।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম