নতুন নির্বাচন কমিশনও রকিবের পথে হাঁটছে : বিএনপি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশনও রকিবউদ্দিন কমিশনের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছে বিএনপি।আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশের কয়েকটি উপজেলা পরিষদে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীদের হয়রানি করা ও নেতাকর্মীদের ওপর দমন-পীড়নই প্রমাণ করে, নতুন কমিশন সরকারের নির্দেশই পালন করছে।

বিএনপি অন্যদের মতো প্রতিবেশী দেশের কাছে নাকে খত দিয়ে রাজনীতি করে না বলেও জানান রিজভী। তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শিগগিরই কর্মসূচি দেবেন তাঁরা।

গত ৮ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন কে এম নুরুল হুদা। আরো কমিশনারও দায়িত্ব পান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন