ধোনি ও স্পিনারদের নৈপূণ্যে ভারতের অনায়াস জয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ১০৩ রানের ব্যবধানে জিতে নেয় সফরকারী ভারত। বাংলাদেশ সময় শুক্রবার রাতে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

২৫১ রান করেও ৯৩ রানের অনায়াস জয় পেয়েছে সফরকারীরা। ভারতের এমন জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন মাহেন্দ্র সিং ধোনি। আর বল হাতে অবদান রেখেছেন ভারতের স্পিনাররা। ভারতের ২৫১ রানের মধ্যে ধোনি করেছেন অপরাজিত ৭৮ রান। আর ওয়েস্ট ইন্ডিজের ১০টি উইকেটের ৭টিই নিয়েছেন স্পিনাররা। তাতে ৩৮.১ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন জেসন মোহাম্মদ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। ২৪ রান করেন শাই হোপ। আর ১৯টি রান আসে কাইল হোপের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটাই ছুঁতে পারেননি।

বল হাতে ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও চায়নাম্যান কুলদীপ যাদব ৩টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন আরেক স্পিনার কেদার যাদব। ২টি উইকেট নেন উমেশ যাদব। অপর উইকেটটি নেন হার্দিক পান্ডিয়া।

তার আগে ভারতের ইনিংসে মাহেন্দ্র সিং ধোনি ৭৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৭৮ রান করেন। তার সঙ্গে ২৬ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন কেদার যাদব। তারা দুজন পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ৮১ রান তোলেন। এ ছাড়া আজিঙ্কা রাহানে ৭২ রান করেন। ৩৯ রান করেন যুবরাজ সিং। তাতে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ পায় ভারত।

ম্যাচসেরা নির্বাচিত হন মাহেন্দ্র সিং ধোনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন