দ্বিতীয় ম্যাচেও কাজে আসলো না রোহিতের সেঞ্চুরি

finch_1710স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেঞ্চুরি করলেন দ্বিতীয় ওয়ানডেতেও। তবে তার শতককে ম্লান করে দিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার ব্রিসবেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মার শতকে এবং রাহানে ও বিরাট কোহলির অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে সফরকারী ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১২৪ রান করেন রোহিত। এছাড়া রাহানে ৮৯ এবং কোহলি ৫৯ রান করেন।

৩০৯ রানের টার্গেটে খেলতে নেমে মার্শ, বেইলি এবং ফিঞ্চের ব্যাটে ভর করে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। দলের পক্ষে বেইলি ৭৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ফিঞ্চ এবং মার্শ উভয়েই ৭১ রান করে আউট হন।

এই জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম