দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আগামীকাল মঙ্গলবার বিকেলে মাঠে গড়াবে। বিকেল ৩টা থেকে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, বিটিভি, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।

প্রথম ওয়ানডেটি দাপটের সঙ্গে জিতে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪২৫ রানের টার্গেট ছুড়ে দিয়ে ২৩৪ রানে অলআউট করে। জয় পায় ৯০ রানে। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হয়তো তাদের একাদশে পরিবর্তন আনবে না। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। তবে শ্রীলঙ্কা দলে একাধিক পরিবর্তন আসতে পারে।

ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেটি জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে চায়। অন্যদিকে শ্রীলঙ্কা চায় ঘুরে দাঁড়াতে।

তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ:

বাংলাদেশের একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
১০. তাসকিন আহমেদ
১১. মুস্তাফিজুর রহমান।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল কলম্বোতে।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন