দ্বিতীয় ওবামার রহস্য উন্মোচন

6654654654নিউজ ডেস্ক : একই মায়ের গর্ভে জন্ম না নিয়েও অনেক সময় অবিকল একইরকম দেখতে মানুষ পাওয়া যায়। কথাটা শুনতেই একটু অবাক লাগলেও আসলে সেটাই হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারই তো যমজ পাওয়া গেছে। তবে কেনো এরকম হয়? এ নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। সম্প্রতি তারা এ ঘটনার নতুন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন।

সিগমন্ড ফ্রয়েড তার যুগান্তকারী প্রবন্ধ ‘দ্য আনক্যানি’-তে যমজত্বের ঘটনাটকে ব্যাখ্যা করেছিলেন মনস্তত্ত্বের বিন্দু থেকে। তার মতে, ‘নিজের অবিকল প্রতিরূপ এক আতঙ্কের উৎস। এবং তা মনোবিকারের ফলেই জাত।’

ফ্রয়েড যা-ই বলে থাকুন, সাম্প্রতিক গবেষণা কিন্তু একেবারেই উল্টো পথে হাঁটতে চাইছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজির গবেষক মাইকেল শিহান তার এক গবেষণাপত্রে জানিয়েছেন, ‘নিঃসম্পর্কিত দুটি মানুষের অবিকল এক চেহারার অধিকারী হওয়ার পিছনে কোনো প্যারানর্মাল বিষয় কাজ করে না।

কেবল চেহারার সাদৃশ্য নয়, নিঃসম্পর্ক যমজত্ব এত দূর গড়াতে পারে যে, এই হামশকলরা আচারে-আচরণেও পরস্পরের প্রতিরূপ হতে পারেন। এমনকী, কোনো তাসের ডেক থেকে তাদের তাস বাছতে বলা হলে, তারা একই তাস তুলে নেন।’

কী রয়েছে এই ‘লুক-অ্যালাইক’ রহস্যের পিছনে? শিহানের বক্তব্য, বংশগতির একটা খেলা এখানে অবশ্যই কাজ করছে। দুই ভিন্ন দেশে, ভিন্ন কালেও এই যমজ দেখা গেছে। এর কারণ সুদূর অতীতে ঘটে যাওয়া গ্লোবাল মাইগ্রেশন, একই বংশবীজ দুই ভিন্ন ভূগোলে ভিন্ন এথনিসিটির মধ্যে বেড়ে ওঠা।

সুতরাং, যদি কোথাও কখনও অবিকল নিজের মতো দেখতে কারো দেখা পান তাহলে জানবেন, তিনি কোনো না কোনো সূত্রে আপনার আত্মীয়। নিকট না হলেও নিকটজন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম