দ্বন্দ্বের বরফ গলতে শুরু করেছে : বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া!

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বনাম বোর্ডের মধ্যকার দ্বন্দ্বের বরফ গলতে শুরু করেছে। ক্রিকেটারদের সংগঠন এসিএ’র সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টানা দুই দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, শিগগিরই দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, এই চুক্তি স্বাক্ষরিত হলে স্মিথদের বাংলাদেশ সফর নিয়ে সব সংশয় দূর হয়ে যাবে বলে নিশ্চিত করেছে তারা।

টানা প্রায় একমাস ধরে দুই পক্ষের বিবাদের মধ্যে বিশ্ব্যাপী আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। বোর্ডের সঙ্গে লভ্যাংশ ইস্যুতে নতুন চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ক্রিকেটাররা। এমতাবস্থায় গত ৩০ জুন পর্যন্ত চুক্তি সাক্ষরের সময় বেঁধে দিয়েছিল সিএ। কিন্তু ওই সময়ের মধ্যে চুক্তি সই না করায় আন্দোলনরত ২৩০ নারী ও পুরুষ ক্রিকেটার চাকরি হারান। এর প্রতিবাদস্বরূপ দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করে অজি ‘এ’ দল। এছাড়া জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশ সফর বয়কটের ঘোষণা দেওয়া হয়।

সমঝোতার পরিবর্তে এরপর চলে দুই পক্ষের বিবৃতি-পাল্টা বিবৃতি। তবে, গত সোমবার প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর নতুন করে আলোচনা শুরু করে দুই পক্ষ। বৈঠকে বোর্ডের প্রতিনিধি হিসেবে ছিলেন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং ক্রিকেটারদের পক্ষে ছিলেন এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন। বৈঠকে ক্রিকেটারদের দাবি করা লভ্যাংশের অঙ্কটা কিছুটা কমিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে এসিএ’র পক্ষ থেকে। এতেই বরফ গলতে শুরু করেছে।

তবে দুই পক্ষের সমঝোতা চুক্তি কবে নাগাদ হবে, সেটি এখনো জানা যায়নি। তবে সময়টা যে খুব শিগগিরই আসছে তা বলার অপেক্ষা রাখে না। দুই পক্ষই নিজ নিজ অবস্থান থেকে কিছুটা হলেও ছাড় দিয়েছে। বৈঠক শেষে উভয় পক্ষই সংবাদমাধ্যমের কাছে ইতিবাচক মনোভাবই প্রকাশ করেছে। সমঝোতা হয়ে গেলেই বাংলাদেশ সফরের জন্য জোরদার প্রস্তুতি শুরু করবে স্মিথ-ওয়ার্নাররা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন