‘দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস’

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় অবস্থিত র‍্যাংগস গ্রুপের বৃহত্তম গাড়ি সংযোগ প্ল্যান্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস। মনে হয় দেখার কেউ নেই।

তিনি বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওবায়দুল কাদের বলেন, ইকোনমিক ইন্টেলিজেন্সের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ১৪০টি দেশের রাজধানীর মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। যা যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া, ঘানা, নাইজেরিয়ার রাজধানীর চাইতেও খারাপ। এ দুর্নামের অন্যতম কারণ হল ফিটনেস বিহীন গাড়ি।

এ সময় উপস্থিত ছিলেন, র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ র‍্যাংগস গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন