‘দেশে ভয়ংকর পশুশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে গণতন্ত্রহীনতার কারণেই ’

 

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রহীনতার কারণেই দেশে ভয়ংকর পশুশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার সকালে কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দুরে শিশির মাঠ এলাকায় হোমিওপ্যাথ ডাক্তার মীর সানাউর রহমানকে দুর্বৃত্তরা হত্যা করার প্রেক্ষিতে তিনি এক বিবৃতিতে প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে এ কথা বলেন।

4_13180

 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সারাদেশে জনপদের পর জনপদ ঘুরলে এখন শুধু মরণযন্ত্রণার আর্তনাদ শোনা যায়। চারিদিকে যেন ঘাতকদের আধিপত্য আর উল্লাসধ্বণী। দেশব্যাপী লাশের মিছিল আর রক্ত¯্রােতে সরকারের কোন ভ্রক্ষেপ নেই।দুর্ঘটনা ঘটলে সে সম্পর্কে কোন হদিস বের না করে প্রত্যেকটি হত্যাকান্ডে সরকার শুধু ‘ব্লেম গেমেই’ ব্যস্ত থেকেছে, শুধুমাত্র উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালিয়েছে।

 

 

সারাদেশে সম্প্রতি কয়েক মাস ধরে যেসব হামলা হয়েছে-যেমন, বিদেশী হত্যা, হিন্দু মঠের পুরেহিত, ধর্মান্তরিত খ্রিষ্টান, শিয়া সম্প্রদায়ের নেতা, পীরের অনুসারী, দরজী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাধু, বৌদ্ধ ভিক্ষু, মার্কিন সাহায্য সংস্থার কর্মকর্তা-এসব হামলাগুলোর সাথে গতকালের সানাউরের হত্যার মিল আছে।সুতরাং কোন একটি সংগঠিত অশুভ শক্তি যারা একটি শক্ত জাল বিস্তার করে একের পর এক প্রাণঘাতি পৈশাচিক অপরাধ সংঘটিত করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন