‘দেশে ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমদানি-রপ্তানি অফিসে ব্যবসায়ীদের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহণের জন্য ব্যবসায়ীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং অনলাইনে রেজিস্ট্রেশন প্রদান ও নবায়ন করা হয়। ফলে ব্যবসায়ীদের জন্য এ সেবা প্রাপ্তি সহজ হয়েছে। বাণিজ্য সহজ এবং ব্যবসায়ীদের দ্রুত সেবা প্রদানের জন্য এ অফিসে ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থাপনা চালু করা হয়েছে।

আমদানি-রপ্তানি করতে ব্যবসায়ীদের সেবা গ্রহণের জন্য এখন আর বেশি সময় অপেক্ষা করতে হয় না। এর ফলে দেশে ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তিনি বলেন, বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) সেবা সহজ করা হয়েছে, তিনদিনের স্থলে ১দিন ১২ ঘন্টা ২০ মিনিট সময়ে এবং ১৫টি ধাপের স্থলে ১০টি ধাপে আইআরসি জারি হরা হচ্ছে।

মন্ত্রী বলেন, ই-ফাইলিং চালু করার ফলে স্বচ্ছতার সাথে দ্রুত ব্যবসায়িদের সেবা প্রদান করা হচ্ছে। কোন ধরনের হয়রানি ছাড়াই ব্যবসায়ীরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পাচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয় বছরে প্রায় দুইশত কোটি টাকা রাজস্ব আয় করে থাকে এর অর্ধেকেরও বেশি আয় করে এ আমদানি-রপ্তানি অফিস থেকে। নতুন অফিসে কাজের পরিবেশ উন্নত এবং আধুনিক ব্যবস্থাপনার কারণে এখানে কার্যক্রম আরো বৃদ্ধি পাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাণিজ্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সরকারি অফিস গুলোকে দ্রুত সেবা প্রদানের জন্য অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এর সুফল এখন ব্যবসায়ীরা ভোগ করছে। গত অর্থবছর আমাদের রপ্তানি আয় ছিল ৩৪.২৬ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি ছিল ৯.৭৭ ভাগ। এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার, ২০২১ সালে এ রপ্তানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং পণ্যেরপ্তাডিন বাজার সম্প্রদানে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে দেশের তৈরী পোশাকের পাশাপাশি আইটি, ঔষধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, জাুট পন্য, কৃষিপণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। রপ্তানি ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, ফলে দেশের রপ্তানি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সময় ও প্রয়োজনের সাথে তালমিলিয়ে বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে সেবা প্রদানের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন