দেশে উন্নয়ন হলেও সুশাসন নেই: এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে অনেক উন্নয়ন হলেও সুশাসন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, “আমি বারবার কয়েকটি কথা বলি। সুশাসনের প্রয়োজন দেশে। অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে। আমি বলব যে এত কাজ আগে কখনো হয়নি। কিন্তু সুশাসনের অভাবে হত্যাকাণ্ড ঘটছে। সাংবাদিকের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। গুলিতে সাংবাদিকের মৃত্যু হয়েছে আগে কখনো শুনিনি। আমরা এর নিন্দা জানাই।”

শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশনে যিনি আছেন তিনি মেরুদণ্ডহীন। ওনার কোনো ব্যক্তিত্ব ছিল না। সে জন্য নির্বাচন সুষ্ঠু হয়নি। হওয়ার সুযোগও ছিল না।”

জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু-সুন্দর হবে।

এর আগে তিনি পটুয়াখালীতে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন