দুর্ঘটনার কবলে এলজিআরডি মন্ত্রীর গাড়ি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম সার্কিট হাউজ থেকে ফুলবাড়ী যাওয়ার পথে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার বেলা ২টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান প্রকৌশলীর গাড়িটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনার কারণে মন্ত্রীর অনুষ্ঠানস্থলে পৌঁছাতেও বিলম্ব হয়।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, মন্ত্রীর বহনকারী গাড়ির সামনে প্রোটোকলে থাকা একটি গাড়ি আকস্মিক ব্রেক করলে ৫টি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি’র গাড়িটির বাম্পার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন