দুরন্ত জয়ে সিরিজে সমতা ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজই বুঝি সিরিজ হারের শঙ্কায়। ইয়াসিরের ঘূর্ণিতে তেমনটাই প্রকট হয়ে উঠেছিল। কিন্তু এই টেস্ট শেষ দিন যে লুকিয়ে রেখেছিল আরও রোমাঞ্চ। ১৮৮ রানের মামুলি লক্ষ্য পেয়েও ১০৬ রানের ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। ফলে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় সফরকারীরা। পঞ্চম দিনের পিচে ব্যাট করতে নেমে ঠিকমতো দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তাসের ঘরের মতো ভঙ্গুর ছিল তাদের ব্যাটিং। ৩৫ রানের মধ্যে ফিরে যান আজহার আলী (১০), বাবর (০), ইউনিস খান (৫), মিসবাহরা (০)। আর মিসবাহ যাওয়ার পরই হারটা অনেক নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

যদিও একপ্রান্ত ধরে কিছু প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন সরফরাজ আহমেদ। আমিরের সঙ্গে ৪২ রানের জুটিও গড়েন অষ্টম উইকেটে। সেই আমিরকে গ্যাব্রিয়েল ফেরালে জয়ের সুবাস পেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে সরফরাজ উঠিয়ে মারতে গেলে ২৩ রানে তালুবন্দি হন রোস্টন চেজের হাতে। তাতেই ৩৪.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ক্যারিবীয়দের পক্ষে একাই ১১ ওভারে ১১ রান দিয়ে ৫ উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। তিনটি নেন হোল্ডার আর দুটি নেন আলজারি জোসেফ।

অথচ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বিপর্যয়ের মুখে পড়েছিল এই ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ আশা দেখাচ্ছিলেন শেষ দিন ইনিংস ঘোষণার। কিন্তু ইয়াসির শাহের ঘূর্ণিতে তা আর পারেনি স্বাগতিকরা। শেষ দিনে আর মাত্র ৪ রান যোগ করেই ২৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ২৬৪ রানে বৃহস্পতিবার পঞ্চম দিনের খেলা শুরু করলেও আগের দিন অপরাজিত থাকা দেবেন্দ্র বিশু এদিন ২০ রানেই ফিরে যান।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন