দশের অভিজ্ঞতায় তৃপ্ত অর্চনা

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে দশে পা দিল আইপিএল। ক্রিকেট আর বিনোদনের সেরা ককটেল এই টুর্নামেন্ট। এটা যেন তারকাদের হাট। মন্দিরা বেদী, লেখা ওয়াশিংটন, সোনালী নাগরানি ও রচেল রাওর মতো লাস্যময়ী সঞ্চালিকাদের পেয়েছে আইপিএল। আইপিএল-এর চতুর্থ সংস্করণে অভিষেক হয়েছিল অর্চনা বিজয়ের। দশম আইপিএলেও স্বমহিমায় রয়েছেন এ লাস্যময়ী।

‘আইপিএল এক্সট্রা ইনিংস টি-২০’-তে নিজের জাত চিনিয়েছেন অর্চনা। অন্যতম জনপ্রিয় এই সঞ্চালিকা বলছেন,‘‘আমি শেষ দশ বছর ধরে ক্রিকেটের অনুষ্ঠান করছি। খেলাটা অত্যন্ত ভালোবাসি বলেই ১০ বছর ধরে করতে পারছি কাজটা। খুবই উপভোগ করি খেলাটা। আমার কাছে আইপিএল দুর্দান্ত একটা ফর্ম্যাট। অত্যন্ত দ্রুত, বিদ্যুতের মতো গতি। এটা ক্রিকেট বিনোদনের সেরা সংজ্ঞা। অর্চনা আইপিএল ছাড়াও ‘খতরো কে খিলাড়ি, ডর কে ব্লকব্লাস্টার’-এর মতো জনপ্রিয় শো করেছেন। তবে আইপিএল নিয়েই তিনি একটু আবেগপ্রবণ।

বলছেন,‘‘সারা দেশ ঘুরে বেড়িয়েছি। মাঠের বাইরের অ্যাকশন তুলে ধরার চেষ্টা করি। ক্রিকেটারদের সাক্ষাৎকার থেকে শহরের মজাদার কিছু। ‘হোয়াটস হট অ্যান্ড হোয়াট’স নট’ কিংবা ‘হোয়াটস হট অ্যান্ড হোয়াট’স সুপার-হট’ বলে একটা অনুষ্ঠানও করব। ’’

এ জাতীয় আরও খবর

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক