দক্ষিণ সুদানে ৬০ জনকে হত্যা শ্বাস রোধ করে  হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : জাহাজের একটি কন্টেইনারে ঢুকিয়ে শ্বাসরোধ করে ৬০ জনের বেশি লোককে নির্মমভাবে হত্যা করেছে দক্ষিণ সুদানের সামরিক বাহিনী। ‘প্রমাণ’ থাকার কথা উল্লেখ করে একটি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। অ্যামনেস্টি জানায়, পরে এসব লাশ ইউনিটি স্টেটের লিয়ার টাউনে একটি মাঠে ফেলে দেয়া হয়।

 

1457708102

এদিকে পৃথক এক প্রতিবেদনে জাতিসংঘও বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা ও নারীদের ধর্ষণের জন্য দক্ষিণ সুদানের সৈন্যদের দায়ী করে। সরাকারি বাহিনীর বীভৎস লুটপাট ও ধর্ষণের বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। তবে সরকার তার দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে তোলা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষকরা জানান, তারা বিভিন্ন কঙ্কাল উদ্ধার করেছে। গত অক্টোবরে সেখানে এ নির্মম ঘটনা ঘটানো হয়।অ্যামনেস্টির লমা ফকিহ বলেন, জনগণকে যাদের নিরাপত্তা দেয়ার কথা দক্ষিণ সুদানের সেই সরকারি বাহিনীর হাতে ধীরে ধীরে দম বন্ধ হয়ে ৬০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম