তুরস্ক জবাব দিচ্ছে হামলার

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় ভয়াবহ হামলার জবাব দেওয়া শুরু করেছে তুরস্ক। রোববারের এ হামলার জন্য বিদ্রোহী কুর্দিদের দায়ী করে তাদের ওপর বিমান হামলা চালাচ্ছে দেশটি। তা ছাড়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলার দায় স্বীকার করেছে।

163441air_(2)

আঙ্কারা হামলায় ৩৬ জন নিহত হয়। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সন্ত্রাসীদের দমন করার ঘোষণা দেন। তার কথামতো সোমবার থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তুরস্ক। সোমবার ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিদের লক্ষ্য করে হামলা চালায় তুর্কি বাহিনী।

 

আঙ্কারা হামলায় সন্দেহভাজন এক নারী আত্মঘাতী নিহত হয়েছেন। তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য বলে দাবি করেছে তুর্কি প্রশানসন। এ থেকে ধরে নেওয়া হচ্ছে, পিকেকে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সানলিউরফা শহরে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চারজনকে আটক করেছে তুর্কি পুলিশ। হামলায় যে প্রাইভেটকার ব্যবহার করা হয়েছে, তা ওই শহরের একটি শোরুম থেকে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

 

তুরস্কের দক্ষিণ-পূর্বের চার শহরে কারফিউ জারি করা হয়েছে। তা ছাড়া ইরাকের কুর্দিস্তানে বিমান হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী।কুর্দিস্তানের কানদিল এবং গারা সেক্টরের ১৮টি পয়েন্টে ১১টি বিমান থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম