তুরস্কে সরকারি অভিযানে ৩২ কুর্দি বিদ্রোহী নিহত

tur-pkk-42438-400x221আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে ৩২ জন কুর্দি বিদ্রোহীর নিহত হওয়ার খবর জানানো হয়েছে। সেদেশের নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে শনিবার রয়টার্স জানিয়েছে, কুর্দিদের সাথে সংঘর্ষে এক পুলিশ নিহত এবং দুইজন আহতও হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিরিয় সীমান্তবর্তী শহর ভানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কুর্দিরা হামলা করলে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন বিদ্রোহী নিহত হয় সেখানে। একইদিন দক্ষিণ পূর্বাঞ্চলের সিজার এবং সিলোপি শহরেও কুর্দি বিরোধী অভিযান চালায় পুলিশ।

সেখানে নিহত হয় ২০ জন। গেল বছর জুলাইয়ে সেদেশের সরকারের সাথে কুর্দিদের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাদের দমনে মাঠে নামানো হয়েছে নিরাপত্তাবাহিনীকে। প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান জানিয়েছেন ২০১৫ সালে প্রায় সাড়ে তিন হাজার পিকেকে সদস্য নিহত হয়েছে তুরস্কে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম