তিন বাহিনীর প্রধানদের মেয়াদ ৪ বছর হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনা, নৌ ও বিমান এই তিন বাহিনীর প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করে এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন- ২০১৭’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সংবিধানে বলা আছে, বাহিনী প্রধানদের নিয়োগ ও বেতন-ভাতা আইন দিয়ে নির্ধারিত হবে। এতদিন জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশন্স (জেএসআই) নামে একটি সার্কুলার দিয়ে এটা চলতো। যেহেতু সংবিধানের বাধ্যবাধকতা আছে, সেহেতু আইন প্রণয়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, নতুন আইনে বলা হয়েছে, চার বছরের জন্য উনারা (বাহিনী প্রধান) নিয়োগপ্রাপ্ত হবেন। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন