তখন ডিজিএফআইয়ের সঙ্গে উলফার লিয়াজোঁ ছিল

anup-catia-pআসামের স্বাধীনতাকামী সংগঠন ইউনাটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বলেছেন, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স- ডিজিএফআইয়ের সঙ্গে সেই সময় আমাদের লিয়াজোঁ ছিলÑ একথা সত্য।

তবে তাদের সঙ্গে টাকা-পয়সার লেনদেন ছিল না। তারা আমাদের কোনো সহযোগিতাও করেনি। দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের কারাগারে বন্দিত্ব জীবন শেষে গতবছর ১১ নভেম্বর দেশে ফেরার পর গত ২৬ জানুয়ারি আসামের ডিব্রুগড় জেলার জেরাইগাঁওয়ে নিজ বাড়িতে আমাদের অর্থনীতিকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন অনুপ চেটিয়া।

অনুপ চেটিয়া বলেন, সেসময় ভারত সরকার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। বলছিল আমরা নাকি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে নিয়ে গেছি। বাংলাদেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। এসব মিথ্যা কথা। ভারত সরকার আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছিল। আর আসামে এত বড় বড় ব্যবসায়ী নেই বা মাল্টিন্যাশনাল কোম্পানি নেই যে, তাদের থেকে টাকা নেব। আপনি দেখবেন আসামে এখন কিছু টাকাওয়ালা লোক হচ্ছে। সে সময় তো এত ধনী লোক ছিল না। শিল্পপতি ছিল না। যাদের থেকে টাকা আমরা নেব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম