ডা. কাদের জাতীয় পার্টির কেউ নন : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার সাবেক এমপি ডা. আব্দুল কাদের খান জাতীয় পার্টির কেউ নন বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বিকেলে রংপুর পর্যটন মোটেলে জাতীয় পার্টির ১৬ জেলা ও দুই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে এরশাদ সাংবাদিকদের এ কথা বলেন।

এরশাদ বলেন, তিন বছর ধরে দলের সঙ্গে কাদের খানের কোনো যোগাযোগ নেই। বর্তমানে ডা. আবদুল কাদের জাতীয় পার্টির কেউ নন।

জাপা চেয়ারম্যান আরো বলেন, এক সময় ডা. আব্দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। জাতীয় পার্টির টিকিটে তিনি সংসদ সদস্যও হয়েছিলেন সুন্দরগঞ্জ থেকে। এরপর অনেক দিন তিনি জাতীয় পার্টির সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এখন তিনি জাতীয় পার্টিতে নেই।

তিনি বলেন, এমপি লিটন হত্যার পর সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচনে আমরা জাতীয় পার্টি থেকে শামীম পাটোয়ারী নামে একজনকে প্রার্থী দিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে শামীম বিপুল ভোটে জয়লাভ করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রাক্তন মন্ত্রী জি এম কাদের, জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ।

জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, দেশ ও জনগণের উন্নয়নে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।

এরশাদ বলেন, দেশের মানুষ দুদলকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় জাতীয় পার্টির সরকারকে। কারণ জাপা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ ছিল শান্তিতে। দেশে কোনো সহিংসতা ছিল না। মানুষ এখন বুঝতে পেরেছে জাতীয় পার্টি শাসনামল কত ভালো ছিল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন