ট্রাম্পকে নওয়াজের ফোন

image-10061আন্তর্জাতিক ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেই সময়ে ট্রাম্প ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান সংকট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন বলে ডন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের বরাত দিয়ে রেডিও পাকিস্তান বুধবার এ তথ্য দেন।

ডন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় তাদের আলোচনায় জম্মু ও কাশ্মিরসহ বিভিন্ন ইস্যু উঠে আসে।

নওয়াজকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, ‘পাক-ভারত সংকট নিরসনে ভূমিকা রাখতে পারলে তিনি নিজেকে সম্মানিত বোধ করবেন।’

ট্রাম্প নওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছেন।

অবশ্য নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প জানিয়েছিলেন, বিজয়ী হলে ‘উত্তপ্ত’ কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্ততা করতে পারলে তিনি খুশি হবেন।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ