টেস্টে আবার শীর্ষ অলরাউন্ডার সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ঠিক এক সপ্তাহের ব্যবধানে আবারও টেস্ট অলরাউন্ডারের শীর্ষ আসন ফিরে পেলেন সাকিব আল হাসান। গত ৮ আগস্ট তাকে টপকে যান রবীন্দ্র জাদেজা। কিন্তু ভারতের এ অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ টেস্ট খেলেননি। যে কারণে পয়েন্ট হারিয়ে বাংলাদেশি তারকার পেছনে পড়লেন তিনি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭০ রান করার পর দুই ইনিংসে ৭ উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়ে কলম্বো টেস্টের ম্যাচসেরাও হন জাদেজা। কিন্তু আইসিসির আচরণবিধি ভঙ্গ করে ম্যাচের পর নিষিদ্ধ হন তিনি। ক্রিজে থাকা মালিন্দা পুষ্পাকুমারাকে বিপজ্জনকভাবে বল ছুড়ে মারায় তাকে ওই শাস্তি দেয় আইসিসি।

৪৩৮ পয়েন্ট নিয়ে সাকিবকে পেছনে ফেলেছিলেন ভারতীয় স্পিনার। কিন্তু পাল্লেকেলেতে না খেলায় হারিয়েছেন ৮ পয়েন্ট। ৪৩০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি। অবশ্য বোলার র‌্যাংকিংয়ে সবার উপরেই আছেন জাদেজা।

আগের মতো ৪৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। জাদেজার সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ১। এই ব্যবধান বাড়াতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করতে হবে বাংলাদেশি অলরাউন্ডারকে। আইসিসি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন