টানা দ্বিতীয়বার দামি ক্রীড়াবিদ রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট (ক্রীড়াবিদ) হলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বস ম্যাগাজিনের জরিপে এমন তথ্য উঠে আসে।

গত ১২ মাসের রেকর্ড থেকেই এই সাফল্য পান সিআর সেভেন।এ সময় পর্তুগিজ অধিনায়ক রোনালদো ৯৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। যেখানে তার বেতন ও বোনাস থেকে আসে ৫৮ মিলিয়ন আর স্পন্সর থেকে আসে আরও ৩৫ মিলিয়ন। রোনালদো পেছনে ফেলেছেন এনবিএ সুপারস্টার লিওব্রোন জেমসকে ও বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে। তারা আয় করেছেন যথাক্রমে ৮৬.২ মিলিয়ন ও ৮০ মিলিয়ন।

এ তালিকায় সেরা পাঁচে অন্যরা হলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার ও বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট। সেরা পাঁচে মেসি ও জেমস ছাড়া অন্যরা আগের পজিশনেই রয়েছেন। সেরা পঞ্চাশে ফুটবলারদের মধ্যে অন্যরা হলেন নেইমার (১৮তম), গ্যারেথ বেল (২৪তম) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (৩০)।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন