টাইগারদের সেমিফাইনালের আশা জাগাচ্ছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মরগান ও বেন স্টোকস। তাদের ব্যাট আশা জাগাচ্ছে টাইগারদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২৮ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৭ রান। মরগার ৭৯ রান এবং স্টোকস ৭৬ রান।

এজবাস্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। এরপর হ্যাজেলউড আর স্টার্কের গতির দাপটে জেসন রয় (৪), অ্যালেক্স হেলস (০) এবং জো রুট (১৫) প্যাভিলিয়নের পথ ধরলেন। এর মধ্যে জেসন রয়কে দিয়ে সূচনা করেন স্টার্ক। বাকি দুই উইকেট নেন হ্যাজেলউড।

ষষ্ঠ ওভারের খেলা শেষ হতেই আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। বৃষ্টির বাগড়া কাটিয়ে পুনরায় শুরু হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ। বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকলেও ইংল্যান্ডের ইনিংসের কোনো ওভার কর্তন করেননি ম্যাচ রেফারি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন