জয় দিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : মিসবাহ ও ইউনিস খানের বিদায়ী সিরিজে ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। দলটির চাওয়া ছিল সিরিজ জয় দিয়েই দুই তারকাকে বিদায় দেওয়া। আর সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল মিসবাহর দল।

৪ উইকেট হারিয়ে ২৮ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ইয়াসির শাহর বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেনি। দলীয় ১১০ রানের মাথায় ভিশাউল সিংকে হারায় স্বাগতিকরা। আর পরবর্তী ৪২ রানের মধ্যে বাকি পাঁচটি উইকেট হারালে ১৫২ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৩২ রান। বল হাতে ৬৩ রান দিয়ে ছয় উইকেট নেন ইয়াসির শাহ।

৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় দুই ওপেনার আহমেদ শেহজাদ (৬) ও আজহার আলীর (১) উইকেট হারায় পাকিস্তান। ২৪ রানের মাথায় আউট হন ইউনিস খান (৬)। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শেষ সিরিজ খেলতে নামা মিসবাহ। ম্যাচ সেরা নির্বাচিত হন ইয়াসির শাহ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন