জোড়া সেঞ্চুরিতে সিরিজ বাঁচিয়ে রাখল দ. আফ্রিকা

233835স্পোর্টস ডেস্ক : কুইন্টন ডি কক ও হাশিম আমলার সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩১৮ রান তাড়া করে ৭ উইকেটের জয়ে প্রোটিয়ারা সিরিজ জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে।

প্রথম দুই ওয়ানডে জেতা ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। আগামী শুক্রবার জোহানেসবার্গে হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করে ইংল্যান্ড। জবাবে ৩ উইকেট হারিয়ে ৪৬ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই মাঠে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

৩১৯ রান তাড়া করতে নেমে ডি কক ও আমলার ২৩৯ রানের উদ্বোধনী জুটিই দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করে দেয়। উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। আর যেকোনো উইকেটে পঞ্চম সর্বোচ্চ।

ডি কক ব্যক্তিগত ১৩৫ রান করে ফিরলে ভাঙে এই বড় জুটি। ১১৭ বলে ১৬টি চার ও ৪টি ছক্কায় ১৩৫ রানের ইনিংসটি সাজান প্রথম ম্যাচে অপরাজিত ১৩৮ রান করা ডি কক।

এরপর ডেভিড ভিসা দ্রুত ফিরলেও তৃতীয় উইকেটে ফাফ ডু প্লেসিসের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন আমলা। জয় থেকে ৮ রান দূরে থাকতে ১২৭ রানের চমৎকার এক ইনিংস খেলে ফেরেন আমলা। তার ১৩০ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কার মার। পরে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৩৩ রান করা ডু প্লেসিস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জো রুটের ১২৫, অ্যালেক্স হেলসের ৬৫ ও বেন স্টোকসের ৫৩ রান ইংল্যান্ডকে ৩১৮ রানের বড় পুঁজি এনে দিয়েছিল। কিন্তু ডি কক ও আমলার সেঞ্চুরিতে বড় লক্ষ্য তাড়া করে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হয়েছেন ডি কক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম