জার্মান ভাষা রোবট শেখাচ্ছে শরণার্থী শিশুদের

 

 
আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরা, মাইক্রোফোন, সেন্সরে সুসজ্জিত ভাষাশিক্ষক রোবটের দারুণ সময় কাটছে শিশুদের সঙ্গে নাও এর৷ রোবটের নাম ‘নাও’৷ সে নাচতে পারে, বাচ্চাদের পড়াতেও পারে৷ নাও এখন জার্মানিতে আসা শরণার্থী শিশুদের জার্মান ভাষা শেখাতে ব্যস্ত৷বিলেফিল্ড বিশ্ববিদ্যালয়ে নাও-এর দায়িত্ব শরণার্থী শিশুদের জার্মান শেখানো৷

jarman-syriya_123483

 

জার্মানির বিলেফিল্ড বিশ্ববিদ্যালয়ে শরণার্থী শিশুদের ভাষা শেখানোর এক কর্মসূচিতে অংশ নিচ্ছে নাও৷ প্রায় তিন বছরের এক মানবশিশুর উচ্চতার এই রোবোট ছ’বছর আগে চীনের সাংহাই এক্সপো-তে হাজির হয়েই তাক লাগিয়ে দিয়েছিল৷ যে রোবোট মনের মতো রোবট পেলে মহানন্দে নাচতেও পারে তাকে দেখে অবাক কে না হবে, বলুন! তাঁর মেমরিতে অনেক জার্মান শব্দ, ব্যাকরণের অনেক নিয়ম এবং ব্যখ্যা আগেই ঢুকিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা৷ ফলে বাচ্চাদের জার্মান পড়াতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না৷ শ্রেণিকক্ষে ঝানু শিক্ষকের মতো নানা প্রশ্ন করছে নাও৷

 

 

উত্তর ভুল হলে সঙ্গে সঙ্গেই বলে উঠছে, ‘নাইন, নাইন, ডাস ইস্ট ফালশ৷ সঠিক উত্তরটা জানিয়ে দিতেও ভুল হচ্ছে না তার৷সমস্যা শুধু এক জায়গায়৷ শিশুদের আবেগ-অনুভূতি বুঝে রোবট কিভাবে পড়াবে? শিশুদের অনুভূতি না বুঝলে তাদের মনে ভাষা শেখার আগ্রহ বাড়াবে কী করে রোবট? নাও-কে নিয়ে এখন এটাই একমাত্র দুশ্চিন্তা৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম