জাঠ বিক্ষোভ হরিয়ানায় , আহত ২৫

 

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোটার দাবিতে জাঠ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের হরিয়ানা। পুলিশের গাড়ি, পাবলিক যানবাহন, শপিং মল, এমনকি মন্ত্রীর বাড়িতেও আগুন দিতে ছাড়েনি আন্দোলনকারীরা। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

 

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, “বিক্ষোভ দমনে রীতিমত আধাসামরিক বাহিনী মাঠে নামাতে হয়েছে সরকারকে। তবে পরিস্থিতি এতোটাই উত্তাল যে, হরিয়ানার রোহতকে সড়কপথে ঢুকতে পারেননি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হেলিকপ্টারে চড়ে আকশপথে তাদের এ জেলায় ঢুকতে হয়।”

169-700x336

 

খবরে বলা হয়, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতো সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধার দাবিতে আন্দোলন শুরু করেন জাঠ সম্প্রদায়ের লোকজন। শুধু পুলিশের গাড়ি বা পাবলিক যানবাহন নয়, শনিবার সকালে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেন ঝিন্দের রেলওয়ে স্টেশনেও।

এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এতেও কোনো কাজ না হওয়ায় শুক্রবার রাতে নামানো হয় আধাসামরিক বাহিনী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম