চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগার তালহার যে রেকর্ডটি এখনো অক্ষত

news-image

 

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটের অন্যতম আসর চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন চলছে। ইতিমধ্যে এই আসরে অংশগ্রহণকারীরা নিজ নিজ দল ঘোষণা করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে সমস্যার কারণে অবশ্য সবার শেষে দল ঘোষণা করে আসরের অন্যতম ফেবারিট ও বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত।

এসবের মধ্যেই আইসিসি তার অফিসিয়াল টুইটার পেজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গড়া বাংলাদেশের একটি অনন্য রেকর্ড মনে করিয়ে দিয়েছে। আইসিসির ওই টুইট বার্তায় জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের রেকর্ড এখন পর্যন্ত টাইগার সদস্য তালহা জুবায়েরের দখলে।

২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে অভিষেক হয় তালহার। ওই বছরেই শ্রীলংকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় তালহার, মাত্র ১৬ বছর বয়সে।
শুরুটা ভালো হলেও বেশিদিন জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি তালহাকে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ২০০৪ সালে। ঘরোয়া আসরে ২০১৪ সালের পর আর কোনো ম্যাচ খেলেননি তালহা জুবায়ের।

সাত টেস্ট খেলে তালহা পেয়েছেন ১৪ উইকেট। আর ছয় ওয়ানডেতে সংগ্রহ ছয়টি উইকেট। এছাড়া টেস্টে ব্যাট হাতে তার দারুণ একটি ইনিংস রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন