চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭৫ (ভিডিও)

bomikompaআন্তর্জাতিক ডেস্ক: চীনের ইউনান প্রদেশের উনপিং শহরের ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত দেড়শতাধিক মানুষ নিহত হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে চারটায় এ ভূমিকম্প হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রথম দিকে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। আহত অনেক।
১৯৭০ সালে একই প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১৫ হাজার মানুষ নিহত হয়েছিল।

http://www.youtube.com/watch?v=bAraJb-heio

এ জাতীয় আরও খবর