চীনে আবারো কয়লাখনি ধস, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারো কয়লাখনি ধসের ঘটনা ঘটেছে চীনে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ডেংফেং নগরীতে একটি কয়লা খনি ধসে পড়ে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এ ছাড়াও খনির মধ্যে আটকে আছেন আরো ৭ জন।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার রাত ৯ টায় ডেংফেং ভিত্তিক জিংগিউ কোল মাইনিং কো. লি. কয়লাখনিতে একটি পাইপ লাইনের সম্প্রসারণের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

উল্লেখ্য, চীনে কয়লাখনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ঘনঘন দুর্ঘটনা ঘটে। গত মাসেও কয়লা খনি ধসে মারা গেছেন বেশ কয়েকজন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন