চান্দুরা-সিঙ্গারবিল সড়কের বেহাল দশা

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অত্যন্ত গুরুত্বপুর্ন একটি চান্দুরা-সিঙ্গারবিল সড়ক। ্এ সড়কটি দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা থেকে সিঙ্গারবিল পর্যন্ত প্রায় ১৭কি.মি। এটি উপজেলার প্রধান সড়ক হিসাবে চিহ্নিত। কিন্তু বর্তমানে সড়কটি বাস্তব চিএ অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ১৭কি.মি. সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত, অধিকাংশ স্থানে উঠে গেছে রাস্তার কার্পেটিংয়ের পাথর ।সড়কটির খানা-খন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষের ।

এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও শিক্ষার্থীরা বলেন, পুরো রাস্তার মধ্যে অধিকাংশ স্থানে ভাঙা থাকায় ঝুঁকি নিয়েই যাতায়াত করতে অনেক সমস্যা হয়। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়ার সময় অনেক কষ্ট হয় ।এছাড়া এলাকার ব্যবসা বানিজ্যের জন্য বাইরে থেকে আনা পণ্য আনতে খুব কষ্ট হচ্ছে।স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া বেশি দিয়ে পন্যবাহী গাড়িগুলোকে আনতে হচ্ছে। আর বর্তমান সময়ে ধুলোবালু তো আছেই। অসুস্থ ও গর্ভবর্তী মহিলাদেরকে শহরের হাসপাতালে নিয়ে যেতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ।সংশ্ষ্টি দপ্তরে কাছে আমাদের দাবী বর্ষা মৌসুমের আগেই যদি ভালো করে সড়কটি সংস্কার না করা হয় তাহলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন বলেন, আমি নতুন এসেছি এখানে, তবে আসার পর সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। তবে কাজ সন্তোষজনক হয়নি। কাজে ত্রুটি থাকায় বিল স্থগিত করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের সংশোধনের জন্য বলা হয়েছে। সংশোধন সাপেক্ষে বিল প্রদান করা হবে।্্্্উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ জানান,রাস্তাটিতে ক্রুটি রয়েছে।নতুন করে সংস্কার না করার পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল না দেবার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম