চলে গেলেন ‘গলফের রাজা’

palmerঅনলাইন ডেস্ক : গলফের রাজা হিসেবে খ্যাত বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাথলেট আর্নোল্ড পালমার আর নেই। ২৫ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার পিটসবার্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ আমেরিকান গলফ খেলোয়াড়। আমেরিকার গলফ অ্যাসোসিয়েশন এ খবর জানিয়েছে। মৃত্যুকালে আর্নোল্ড পালমারের বয়স হয়েছিল ৮৭ বছর।

আর্নোল্ড পালমার হচ্ছেন সেই খেলোয়াড় যিনি গলফ খেলাকে জনপ্রিয় করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খেলাটিতে ব্যতিক্রমী স্টাইলের মাধ্যমে আধিপত্য বজায় রেখেছিলেন অনেকটা সময়। শুধু খেলাই নয়, চমৎকার ব্যক্তিত্বের অধিকারী আর্নোল্ড পালমার সহজাত কিছু বৈশিষ্ট্যের কারণে সবার মন জয় করে নিয়েছিলেন।

তিন বছর বয়সে খেলাটা শিখেন আর্নোল্ড পালমার। এরপর আর তাকে থামানো যায়নি। ষাটের দশকের জনপ্রিয়তা পাওয়া আর্নোল্ড পালমারই প্রথম খেলোয়াড় যিনি গলফ খেলার মাধ্যমে এক মিলিয়ন ডলারের আয় করে চমক সৃষ্টি করেছিলেন। ২০১২ সালে দেয়ার এক সাক্ষাৎকারে আর্নোল্ড পালমার বলেন, এটা ভাবতেই ভালো লাগে যে, আমি গলফকে সারা বিশ্বের মাঝে পরিচিত করিয়েছি।

১৯৬০ ও ১৯৬১ সালে ইউএস ওপেন, ব্রিটিশ ওপেনসহ ৯০টির বেশি গলফ টুর্নামেন্ট জিতেছেন আর্নোল্ড পালমার।

সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ