গোল্ডেন বল পেলেন ড্রাক্সলার

news-image

স্পোর্টস ডেস্ক : গোল্ডেন বল পেলেন ড্রাক্সলারকনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে জার্মানি। যাতে জার্মান অধিনায়ক হুলিয়ান ড্রাক্সলার হয়েছেন টুর্নামেন্ট সেরা। তিনি পেয়েছেন গোল্ডেন বল আর টপ স্কোরার হওয়ায় গোল্ডেন শু পেয়েছেন টিমো ওয়ার্নার।

টুর্নামেন্টে সিলভার বল পেয়েছেন চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেস আর ব্রোঞ্জ বল পেয়েছেন জার্মানির লিও গোরেতকা। এই তারকার ভাগ্যে জুটেছে সিলভার বুটের পুরস্কারও। অবশ্য তাকে সেটি ভাগ করতে হচ্ছে আরেক তারকা স্টিন্ডলের সঙ্গে। কারণ সমান একই সংখ্যক গোল করেছেন দুজন।

চিলির রক্ষণে প্রহরীর কাজটি দুর্দান্তভাবে করে অ্যাডিডাস গোল্ডেন গ্লাভস জিতেছেন চিলির গোলকিপার ক্লাদিও ব্রাভো। গ্রুপ পর্বের দুই খেলা চোটের কারণে খেলতে পারেননি। কিন্তু কঠিন ম্যাচগুলোতে ফিরেই নিজের জাত চিনিয়েছেন। বিশেষ করে সেমিফাইনালে দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে বাঁচিয়েছিলেন। পর্তুগালের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটের তিনটি প্রচেষ্টাই ব্যর্থ করে দেন এই তারকা। আর তাতেই ফাইনালে উঠে চিলি। এছাড়া ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে শিরোপা জয়ী জার্মানি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন