গোটা ব্রিটেন কিনতে পারবেন আট ট্রিলিয়ন পাউন্ডে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক  : পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে জনপ্রিয় একটা প্রবাদ হলো, ‘মানুষকে এক দুনিয়া দিয়ে দিলেও আরেকটা চাইবে।’ প্রবাদের এই মানুষ খুঁজে পাওয়া ভার। এর পরও কিছু মানুষ আছেন, যাঁদের ক্ষমতা থাকলে হয়তো গোটা কয়েক দেশই কিনে নিতেন।

সে ধরনের মানুষের জন্য এটা একটা সুযোগ হতে পারে। কর্তৃপক্ষের অনুমতি পেলেই তাঁরা কিনে নিতে পারেন গোটা ব্রিটেন। এ জন্য গুনতে হবে আট ট্রিলিয়ন পাউন্ড।

অনেকটা কৌতুককর মনে হলেও উল্লিখিত সংখ্যাটিকেই ব্রিটেনের বাস্তব বাজারমূল্য বলে দাবি করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস)। সম্প্রতি সংস্থাটি এ হিসাব প্রকাশ করে। 

স্থানীয় সময় শুক্রবার ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ-এর খবরে বলা হয়, ২০১৪ সালে দেশটির বিভিন্ন খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওএনএস ওই পরিসংখ্যান প্রকাশ করে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ব্রিটেনের সব বাড়িঘর, ভবন, যন্ত্রপাতি, সেতু, রাস্তা, শেয়ার ও অ্যাকাউন্টগুলোর বাজারমূল্য আট ট্রিলিয়ন পাউন্ড। 

ওএনএসের তথ্য অনুযায়ী, কোনো ক্রেতা পাওয়া গেলে ব্রিটেনের ছয় কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৯৯৯ জন লোকের প্রত্যেকে পেতেন এক লাখ ২৫ হাজার পাউন্ড। এ ছাড়া বাড়িপ্রতি বরাদ্দ হতে পারত তিন লাখ দুই হাজার পাউন্ড। 

এ বিষয়ে ওএনএসের পরিসংখ্যানবিদ ওয়েসলি হ্যারিস টেলিগ্রাফকে বলেন, ‘৮ দশমিক ১ ট্রিলিয়ন পাউন্ড অনেক বড় সংখ্যা। এ থেকে বোঝা যায়, প্রতি ব্যক্তি বা ঘরপ্রতি কত অর্থ বরাদ্দ করা যায়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম